বাস্তব দুঃস্বপ্ন


-শাহরিয়ার আহমেদ আশিক


মানুষকে চিনতে গেলে,

তরতাজা একটি মস্তিষ্ক লাগে।

সক্রিয় একটি মন লাগে।

কয়েক টুকরা মসিবত লাগে,

খালি একটা পকেট লাগে।


চিনতে যখন পেরে যায় মন,

তখন হয় আগলে রাখে পরম মায়ায়,

নাহয় দিয়ে দেয় বিসর্জন চিরদিনের মত।


জগতের সবাই অভিনয়ের কাঙাল না,

কেউ কেউ বেঁচে থাকে বীরদর্পে নিজের সত্যরূপে,

নিজের মনুষ্যত্ব আর বিবেকের উপর ভর করে।

হয়তো তার পথচলা হয় কঠিন বন্ধুর পথে,

কিন্তু গন্তব্য একদিন ধরা দিবে তার পথে।


ক্ষুধা থাকলেও সবে ভোগের কাঙাল না,

তাই নিছক মোহতায় সবে হারিয়ে ফেলে না নিজেকে;

ভেঙে ফেলে না মানুষের মন!

বুঝতে চেষ্টা করে চলার সাথীদের।


চেনা মানুষের অচেনা রূপগুলো

আজও দুঃস্বপ্ন হয়ে ভেসে উঠে আধো ঘুমন্ত চোখে।

চোখের সাথে মনের বোঝাপড়া আজও হয়নি শতভাগ।


#৬ জুন,২০২৩

বিকেল ৪ টা বেজে ৫০ মিনিট।

Comments