আপনজন


 








যেজন তোমায় করতে পারে অনুভব,

পড়তে পারে মন।

তোমার সুখে হাসে যেজন,

দুঃখে যেজন কাঁদে।


তোমার জন্যে যেজন ভাঙ্গে তার অভ্যাস,

নিজেকে ভেঙে-চুরে থাকে যেজন পাশে।

আপন সময়ে যেজন রাখে তোমার জন্যে ভাগ,

সেইতো তোমার আপনজন। 


আপনজন অমূল্য রত্ন

সবে পায় না পরশ,

ভাগ্যে-কর্মে মেলে আপনজন।

কেউ কেউ পেয়েও হারায়

অযত্নে আর অবহেলায়।


Comments