মরীচিকা





#মরীচিকা 

-শাহ রিয়ার আশিক


কি জন্যে আইলাম ভবে,

আর কি করি সবে?

ভাবছো কি অন্তর দিয়ে?

ক্ষণিকের দৌলতের লাগি, 

কত কি না করলা জীবনভর,

উঁচু বাড়ি আর ব্যাংকে টাকা কারি কারি, 

এক আনা পারবা কি নিতে দুনিয়া হতে বিদায়কালে?

ওপারে যাওয়ার সামানা গুছাইছো কি কিছু?

নাকি ভবের লোভে ডুব দিয়া 

ভুইলা গেছো ওপারের কথা?

তুমি ভুলো কিংবা মনে রাখো

দয়াল ডাক দিলে

একসেকেন্ডও থাকুনের ক্ষমতা নাই তোমার।

আসলের সন্ধ্যানে থাকো মানুষ

নকল হইতে সাবধান

যেকোন সময় হইতে পারে তুমার জীবনের অবসান।





 

Comments