মানুষ হও

 -শাহরিয়ার আশিক

কেবল রক্ত-মাংসে নয়,
মনন চিন্তা বিবেকের সম্মিলনে
হয় মানুষ।

যা কিছু দেখছো তুমি
যা করছো অনুভব,
যা কিছু খাচ্ছো তুমি,
যা করছো ভোগ,
তোমার ধন ক্ষমতা আর ভূমিকায় নয়,
কেবল স্রস্টার হুকুমমাত্র।
তাই অহংকার
নয় তোমার অলংকার।

কারো বিনয় তার দূর্বলতা নয়,
বরং তার শক্তি
তার শিক্ষা
তার ধর্ম।
হাজারো ব্যথা বুকে নিয়ে,
সে গাইবে
সত্যের গান,মানবতার গান।

নানান সময়ে তুমি
দিচ্ছো ব্যথা শতশত হৃদয়ে,
পারবে কি থামাতে
হৃদয়ের রক্তক্ষরণ?
তবে কেন দাও ব্যথা;
যা কিছুর মালিক নও তুমি তা নিয়েও?

দার্শনিক বেকন বলে-
প্রতিশোধ হলো এক প্রকার বন্য বিচার!
মানুষ হয়ে বন্যপ্রানীর আচরণ করলে
তোমার জায়গা হবে জঙ্গলে।

সৃষ্টির সর্বকিছুর
কন্ট্রোলার কেবল সৃষ্টিকর্তা।
তুমি মানো আর নাই মানো
যা কিছু করছো তুমি;
সবকিছুর পাল্টা জবাব পাবে,
সময়ের পরতে পরতে।
এ নয় প্রতিশোধ কেবল কর্মফলমাত্র।

আয়ুর অস্পষ্টতায় বন্দী তুমি,
যেকোন মুহূর্তে হতে পারে জীবনের ইতি।
মানুষ হয়ে জন্মানো তুমি,
করে যাও মানুষের ন্যায় জীবন যাপন।

সময় থাকতে ফেরাও হুঁশ,
শুদ্ধ কর নিজেকে,
তোমার পরিকল্পনার সীমানা ছাপিয়েও
পাবে বহুগুণে যা চাইছো তুমি।
দুনিয়া নিয়ে সূক্ষ পরিকল্পনাকারী তুমি,
পরকালীন অসীম সময় নিয়েও ভেবো তুমি।






Comments