-শাহরিয়ার আশিক
কত রূপ দেখবি রে তুই,
কত করবি উপলব্ধি,
কত পাবি মহান সে সুখ,
সব পাবি রে তুই মানুষ হয়ে।
ছেলের মুখে প্রথম বাবা ডাক শুনে,
অসীম সে সুখ পেয়ে যায় বাবা।
পুত্রের সফলতায় বাবার সেই
পূর্ণতার রূপ আর দেখবি কোথায়?
ইদে পরিবারের মিলনমেলায়,
অসীম সুখের এমন খাজানা আর পাবি কোথায়?
কৃষকের মাঠভরা ফসলের রূপ দেখে
অমায়িক মায়ায় বিলীয় হওয়ার অনুভূতি
আর পাবি কোথায়?
রাত্রিকালে দমকা হাওয়ায় বালুর চরে চলার
ভয়ংকর অনুভূতি আর পাবি কোথায়?
বাড়ন্ত নদীতে ছুটন্ত স্রোতের বেগে বাতাসের মহিমায়,
নৌকাপানে ছুটে চলার অাশ্চর্য অনুভূতি
পাবিরে তুই মানুষ হয়ে!
বাতাসের ছন্দে বৃষ্টির অবিরাম নৃত্য
দেখবি রে তুই মানব চক্ষে।
বাতাসের তীব্র বেগে বৃষ্টির বিলীয় হয়ে যাওয়া বাষ্পরূপ,
করবে রে মানবমন শান্ত।
বৃষ্টিস্নানে রাতের শহরের নতুন সতেজ রূপ,
দেখে শুদ্ধ মনের অনুভূতি,
পাবিরে তুই মানুষ হয়ে।

Comments
Post a Comment