-শাহরিয়ার আশিক
ছেলেবেলায় ছিলাম বেশ,
ছিল না বিদ্যের বোঝা,
ছিল না সম্মানিত হবার ভয়,
ছিল না অহমিকা কিংবা লোভ জ্ঞান,
ছিল না সমাজের ভয়।
ছিল না দায়িত্ব-কর্তব্য,
ছিল না মিথ্যে অভিনয়ের ক্ষণ।
চারটা হাওয়াই মিঠাই,
কিংবা দশটাকার চকবারে,
হতাম বেজায় খুশি,
ছিল তা সীমাহীন।
এ খুশি ছিল তুলনাহীন,
কৈশোরের দম্ভ,
আর যৌবনের ক্ষুধাও
তার কাছে নিছক।
জ্ঞানের আলোয় আলোকিত মন
আজ দারুণ অসহায়,
কেননা অর্থবিত্তে সমৃদ্ধরাই,
আজ সমাজে জ্ঞানী,
তারাই স্বগৌরবে স্বীকৃত।
তথাকথিত প্রতিষ্ঠিতদের মুখের বুলিই,
আজ সমাজে প্রচলিত বাণী।
তা করুক যতই হানি,
সবে পুজ্য তিনি।
কবে ফিরবে হুশ,
এ সমাজের বেহুশদের?
নাকি সমাজের কলঙ্কের দাগ,
বাড়বে আরো বহুগুণে?
Comments
Post a Comment