সময়ের বিবর্তনে আমরা

 -শাহরিয়ার আশিক

সৃষ্টির আদিকালে
ছিলেম মোরা সবে মিলে,
নাহয় ছিলো না
সভ্যতার প্রতিযোগীতা,
তবে ছিলেম মোরা
এক সুতোয় গাঁথা।

সময়ের বিবর্তনে,
আধুনিক যাপনে
হলাম মোরা অধিক উন্নত,
মনহীন রোবটের মত।

শিক্ষিত হলাম মোরা আধুনিক শিক্ষায়,
তবে আচরণ মূর্খের মত,
দায়িত্ববোধের ছিঁটেফোঁটা নেই,
শুধু নিজে ভালো থাকার ষড়যন্ত্র,
সর্বদা সম্মানিত হবার মোহতায় কাটে নিত্যদিন,
কিন্তু করি হাজারো নির্লজ্ব কাজ প্রতিনিয়ত।

যতসব ভুল ভাবনায়,
ডুব দিলো কুকর্মের দরিয়ায়,
বুজলো না জীবন,
দেখতে পারলো না অমায়িক রূপ,
পরখ করতে পারলো না আত্মার তৃপ্তি,
হারালো অপরূপ মানবজীবন।


Comments