-শাহরিয়ার আশিক
দিন যাচ্ছে কেমন
জীবন দেখাচ্ছে যেমন।
সময় নিয়ে যাচ্ছে যে পথে
অদৃশ্য অস্পষ্ট গন্তব্যের পানে।
জীবন ক্যানভাসে দেখি
সকাল থেকে সন্ধ্যা অবধি;
শ্রমিকের হাড়ভাঙা খাটুনী।
শেষে শ্রমের ন্যায্য মূল্য না পেয়ে
কষ্টে জড়োসড়ো হয়ে বাসায় ফেরা।
জীবন দেখায়
বৃষ্টির দিনে বাদামওয়ালার,
হতাশাগ্রস্থ মুখ।
অর্থবিত্তের মায়ায় পড়ে
সম্পর্ক আদর্শ বিবেক বিসর্জন দিয়ে,
লাভের সংখ্যা বাড়ানোর
প্রতিযোগীতায় মত্ত পাগলদের।
দূভিক্ষের হুজুগে পড়ে,
দিন-রাত এক করা
চাল ডাল সংগ্রহকারীদের,
নিজের যথেষ্ট সামর্থ্য থাকার পরেও,
এদিক সেদিক ঝাঁপিয়ে পড়া
অস্থির উন্মাদদের।
জীবন দেখায়
সংগ্রামী তরুণদের।
যারা শত হতাশা নিয়েও,
দিব্যি হেঁসে বেড়ায়,
ভেসে বেড়ায় বৈচিত্র্যময় সমাজে।
নিজের রসদ জোগানোর তাড়নায়
নিত্য নতুন ইতিহাসের জন্ম দেয় সংগ্রামীরা।
জীবন দেখায়
রাজনীতির অত্যন্থ-র না জেনেও
অর্থ উত্তরাধিকার আর চাটুকারিতায়
বড় বড় নেতা বনে যায়।
সততা আর পরিশ্রমকে ঝাটা মেরে
ধান্দা-ফিকির করে চলা বৃহৎ শ্রেণিদের।
নগন্য লাভেও চালাকি করে বেড়ানো
সুদূরপ্রসারী আধুনিক দস্যুদের।
খেয়াল নেই তার পড়ছে ধরা প্রতিমুহুর্তে,
তবে কি লাভ এই বিদ্যের?
সুবিধাবাদী সমাজের আজ
চোখ থাকিতেও অন্ধ।
তিরস্কার করার জায়গায়
বিতরণ করছে পুরস্কার।
Comments
Post a Comment