-শাহরিয়ার আহমেদ আশিক
কে আপন কে পর তা বোঝা বড় দায়
আজিকে যে চিরআপন
কাল তাহাকে পর আবিস্কার করিতে হয়
চলিতে ফিরিতে শতজনকে আপন করে দেয়
আমারি বোকা মন।
দিনে দিনে বাড়িছে ব্যথার পাহাড়
আমারি আহত হৃদয়
পারিবে কি সহিতে এ বোঝা বিধি?
সরল করে গড়েছো যেহেতু আমায়
দিয়ো সে শক্তি সহ্য করার
যত বিষাদ আছে আমার।
শত ব্যথার মালা গলায় নিয়ে
এগিয়ে যাওয়ার প্রাণশক্তি জুগিয়ো হে খোদা।
জগতে আজি দেখি নানা রঙ
রঙে-বেরঙের ভেলায় ভেসে
নিজের অাবিষ্কার করি নানা অচেনায়।
অসংখ্য চেনার অচেনা আচরণে হই হকচকিত
ব্যথার আগুনে মন পুড়ে হয় সদা ছারখার
সম্পর্কের মানদণ্ডে আজ নেই ধ্যান-জ্ঞান-গুণ-নৈতিকতা
কেবল পকেটভারী আর থাকলে চাটুকারি
তুমিই সবের আদরের আগ্রহের মানুষ বনে যাবে।
ব্যক্তির প্রতি ব্যক্তির নিখাঁদ ভালোবাসা
আজ খুব সস্তা,খুব অসহায়।
%20By%20Ankem%20Samangilailai.PORTRAIT.jpg)
Comments
Post a Comment