তুমি নজরুল

 রসিক মানুষ তুমি হে,

আবার দয়ার সাগর।

সাম্যের প্রতীক তুমি,

তুমি বিদ্রোহী হে নজরুল।


দিয়ে গিয়েছো মোদের

অমূল্য রত্ন ভান্ডার।

দিয়ে গিয়েছো তোমার আদর্শ।


আমরা কতটুকু তোমায়, 

করতে পেরেছি মূল্যায়ন তা জানি নে!

তবে আজও তোমায়

 বিক্রি করে খাচ্ছে রাঘববোয়ালেরা।


তবে হে তুমি আছো জীবন্ত, 

সকল সংগ্রামীদের মনে।

তুমি আছো প্রানবন্ত,

সকল শুদ্ধ মনে।

 

জন্মদিনে তোমায়

করি স্মরণ, জানাই শ্রদ্ধা আপনমনে।


#নজরুল_জন্মজয়ন্তী_২০২৩

Comments