যদি আপনজনায় নাই বোঝে
মনকে সারথী করে চল রে।
মনের ঘনীভূত মেঘকে দে মুক্তি
চোখের আসমান দিয়ে।
যদি আপনজনায় নাই বোঝে
প্রকৃতিকে মিত্র করে
হারিয়ে যা প্রকৃত ভালোবাসায়।
পথকে সঙ্গী করে
মেতে উঠ নিয়ন আলোয়।
যদি আপনজনায় নাই বোঝে
শোন মনের প্রতিধ্বনি
নিজেই নিজের আপনজন হয়ে
এগিয়ে চল নির্মম সময়ের পথ ধরে।
ভালোবাসা আজ কুক্ষিগত
কাগজের সংখ্যায় আর ক্ষমতায়।
এই বৃত্তের বাইরে থেকে ভালোবাসা পাওয়া ভার,
তবুও যদি পেয়ে যাস,
তবে জানবি তুই খোঁজ পেয়েছিস;
প্রকৃত আপনজনার।

Comments
Post a Comment