ক্ষোভ



 হে বিজলী

আকাশ ফুরে তুই পতিত হ

যালিমদের উপর।


পতিত হ তাদের উপর

যারা আইন প্রয়োগের নামে

ঘুষের দর কষাকষি করে।

অনিয়মকে করেছে যারা নিয়ম।


পতিত হ তাদের উপর

যারা পরিশ্রমীদের হক মেরে দেয়।

ধ্বংস করে দে তাদের

যারা দূর্বলের উপর করে অত্যাচার।


পতিত হ তাদের উপর

যারা রাজনীতির নামে করে অভিনয়।


হে বজ্র

তুই সাফ করে 

এ সমাজের মুখোশধারীদের

যাদের পচা কর্মের দুর্গন্ধে

প্রতিনিয়ত দূষিত হচ্ছে এ সমাজ।



Comments