ফুলের মালা


কতনা গন্ধে ছন্দে চাহিদায়-

গাঁথা হয় কতনা ফুল।

আড়ালে আবডালে,

কখনোবা ঘোর অমাবস্যায়;

কিংবা কোন ভরা পূর্ণিমায়।

ভালোবাসার মালা জুড়ার প্রতিশ্রুতি নিয়ে।


অসংখ্য প্রহর জুড়ে,

সময়ের ডানাবেয়ে,

জুড়েছিল সে মালা।

আয়ু অবধি মালায় জুড়ে থাকার,

অলিখিত চুক্তি থাকলেও-

ঝরে পড়ে নানা ফুল;

নানা কুকর্মের তাপে।


কখনো অবাধ মিথ্যাচার,

কখনোবা তিক্ত চাটুকারিতা, 

কখনোবা লাভের লোভে,

লুটিয়ে পড়ে নানা ফুল অকালে।


হারিয়ে ফেলার চাপা ব্যথা নিয়েও,

সৌরভ ছড়াবে সত্য শুদ্ধ ফুলেরা।





Comments