অলস শরীর আর অলস ভাবনা,
সারাদিন বৃষ্টির আনাগোনা ।
গৃহবন্দী করে রেখেছে ব্যস্ত মানুষদের ।
পাড়ায় নেই সরগোল,
স্টেশনে জমেনি আড্ডা-
প্রবীণ, যুবক আর রাজনীতিকদের ।
বাজারে অলস সময় কাটছে দোকানীদের ।
ভোজন রসিকেরা মেতে উঠেছে,
খিচুড়ি আর আচারে।
কারো কারো আবার জ্বলছে না চুলা।
বিরতিহীন বৃষ্টি;
রুদ্ধ করেছে তাদের আয়ের পথ।
সাবলম্বীরা মেতে উঠেছে আজ
আরামে-আয়েশে আর নানা রসনা ব্যন্জনায়।
বৃষ্টির প্রতিকূলতা ভেদ করে,
দিনমজুরেরা বেরিয়েছে কিছু উপার্জনের আশায় ।
বৃষ্টির ছলে
আজ ছেলেমেয়েরা ধরেছে বায়না,
স্কুল-কলেজ কামাইয়ের।
ব্রহ্মপুত্রের পাড়ে নেই গতানুগতিক ভীড়।
পারাপারে নেই তেমন ব্যস্ততা,
পালতোলা ভিঙিগুলো ঘাটে ঘাটে বাঁধা।

Comments
Post a Comment