মানুষ আসে আবার হারিয়ে যায়,
সময়,সমাজ আর ললাটের নানা খেলায়।
সময় জুড়ে দেয় নানা সম্পর্ক নানা রঙে,
রোপিত বীজ কিংবা চারার মত-
কেউ কেউ তাকে পরম যত্নে আগলে রাখে,
আমৃত্য পেয়ে যায় বেড়ে উঠা সেই বৃক্ষের ফসল।
আবার কারো কারো অবহেলায়,অযত্নে
অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় অজস্র বৃক্ষ।
তোমার পাশের মানুষটিকে হারানোর দায় তুমি পারো কি এড়াতে?
তোমার অবহেলা,নীতিহীনতা আর হীন কর্মই-
হয়তো তাকে হারিয়ে যেতে বাধ্য করে করেছে,
বাধ্য করেছে একই গ্রহে জীবিত হয়েও মৃত বনার।
জীবনে ভান করা আর যাই হোক মানুষের সাজে না,
মানুষ যে আল্লাহর আশরাফুল মাখলুকাত।
তুমি যেই হও তা পূর্ণ বিকাশ কর জীবনে,
যাকে দরকার আগলে রাখো তাকে।
ছোট ছোট স্বার্থের মোহে,
করোনা কারো হৃদয়ে রক্তক্ষরণ।
করোনা খেলা মানুষের আবেগের সাথে।
লির্লজ্জ্বের মত করোনা প্রশ্ন,
কেন হারিয়ে গেলি??
তোমার কু-আচরণই
তোমার পাশের কোনো মিত্রকে,
হয়তো খোদার ডাকে হারিয়ে যাওয়ার আগেই,
তোমার কাছ থেকে হারিয়ে যেতে বাধ্য করবে।

Comments
Post a Comment