আমার আকাশ











আমার আকাশ এখন মুক্ত স্বফেদ,

রঙিন স্বপ্ন দেখানো পাখির নেই কোনো আনাগোনা।

হঠাৎ বিনা মেঘে বজ্রপাত ঘটিয়ে,

পাল্টেছে সে তার অবস্থান। 

শুধু দাগ কেটে গেছে আমার আকাশজু্ড়ে।

যে দাগ কখনো মুছবার নয়,

কারণ আমার আকাশ যে একটাই,

যেখানে মৌসুম পাল্টালেও আগলে রাখি সকলকে।

শুধু পারিনি রঙিন পাখিকে ধরে রাখতে।

সে যে থাকতেই আসে নি!

শুধু এসেছিল অলীক স্বপ্ন দেখিয়ে,

আকাশটাকে তছনছ করতে।

রঙিন পাখিরা অন্যকে ভাঙতে ভাঙতেই

গড়ে নিজেকে!


রঙিন পাখি হারা আকাশ আমার,

 নিশ্চিহ্ন হওয়ার কথা থাকলেও,

আজও বেঁচে আছে! 

দয়া মায়া আর ভালোবাসার বিশালতায়।


আজও আমার আকাশে

উঁকি দেয় নানান রঙিন পাখি।

পরক্ষণেই ভাবি আবার হয়তো দিবে ফাঁকি। 


রঙিন পাখির চাই রঙিন আকাশ,

যেখানে প্রেম না থাকলেও অভিনয় আছে,

স্বকলুষিত হলেও সামাজিক মর্যাদা আছে,

শান্তি না থাকলেও ঘরভর্তি টাকা আছে,

সম্পর্কের সমৃদ্ধি না থাকলেও সম্পদের সমৃদ্ধি আছে।


Comments

  1. সুন্দর কবিতা। শুভকামনা কবি।

    ReplyDelete

Post a Comment