তুমি কে মানব নাকি দানব











বীজ হতে ছোট্ট তরু

বেড়ে উঠে নানা অযত্নে আর অবহেলায়

ফুল-ফলহীন আর ক্ষুদ্র হওয়ায়

অনেকেরই দৃষ্টি পড়ে না সেথায়।

কখনো পায়ে পিষ্ট হয়ে কিংবা 

শাবকের খাবার হয়ে ইতি ঘটে তার জীবনের।


ঠিক তেমনি মানুষের জীবনেও দেখি

একই রূপের ঝনঝনানি 

সংগ্রামী মানুষের পাশে

 অন্যান্য মানুষের শরীর থাকলেও

যেন মন থাকে না

কেননা সেতো সমাজের তথাকথিত সফল নয়

কারি কারি টাকা কিংবা ক্ষমতার উৎস নয়।

আর ভালোবাসা, মায়া, সম্মান - এসব তো বর্তমান যুগের খুব সস্তা জিনিস!!

এসবের ধার কে ধারে?

টাকা, ক্ষমতা আর রসে ভরা মিথ্যের কাঙাল আজ সবাই। 

তা তুমি যত বড়ই মানুষ হও না কেন

যদি এই তিন মহারথী না থাকে

কেউ করবে না তোমার মূল্যায়ন।


তাই বলে কি থমকে যাবে তুমি?

গন্তব্যের যাত্রাজুড়ে কুয়াশাচ্ছন্ন ঘোর অমানিশা থাকলেও তোমাকে এগুতে হবে শেষ অবধি।

দুষ্টের সাহচার্য না পেলেও

মহান রবের সাহায্য তুমি ঠিকই পাবে নানান রূপে নানা রঙে।

কারণ তুমি যে সেই মানুষ

যে মানুষে আছে মানবিক গুণাবলি। 

ভয় কি তোমার? 

জয় তো তোমারি।

Comments