তুমি কে?
যতটুকু চিনতে পেরেছিলে,
মনে রেখেছো কি?
যতটুকু বুঝে
জীবনের নানা অলিগলি পেরোলে,
গন্তব্য খুঁজে পেয়েছো কি?
নাকি ছুটতে ছুটতে হারিয়ে গেছো ভুল কোথায়।
তোমার কি মনে আছে?
নিজের আপন সংস্কৃতি..
যা তুমি ছোট্ট শিশু থেকে বড় মানুষ হওয়া অবধি শিখলে
নাকি নানা লোভে মোহিত হয়ে, নানা কিছু পাওয়ার লোভে
হারিয়ে ফেলেছো নিজের সংস্কৃতি।
তুমি কি স্বার্থক প্রেমিক বা প্রেমিকা?
যাদের মৃত্যু ব্যতীত আলাদা করতে পারেনি কেউ!
একে অন্যকে আগলে রেখেছে,
জীবনের নানা ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সিডরেও।
নাকি প্রেমিকের চাকরি না হওয়াতে
কিংবা ভালো বাড়ি থাকাতে,
পালিয়ে যাওয়া লোভী প্রতারক প্রেমিকা তুমি?
নাকি প্রেমিকাকে মিথ্যে আশা দিয়ে,
টাইম পাস করা ভন্ড প্রেমিক তুমি?
সে তুমি যেই হও,
জেনে রাখো মনেপ্রাণে।
তোমার কর্মের হিসাব দিতে হবে গুণে গুণে,
কর্মফল করতে হবে ভোগ দোজাহানে।
Comments
Post a Comment